ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।


অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ২১৯ পিস ইয়াবা, ২৬ বোতল ফেনসিডিল, ১৮ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন, ৪৮৯ গ্রাম গাঁজা ও ১৩টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩২টি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।

ads
ads
ads

Our Facebook Page

↑